dhn আজকের বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও তাঁকে কর্মস্থলে পুনবর্হালের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

এর আগে বুধবার রাতে সদরপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াতের নেতারা ইউএনও আল মামুনকে প্রত্যাহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মৌখিক প্রত্যাহারের আদেশ ফিরিয়ে নেওয়ার জন্য ঘটনা যাচাই করেন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান তাঁরা।

ইউএনও আল মামুনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ অভিযোগ ওঠার পর ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান। তবে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা আজ সকালে জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Eng

ছবিভিডিওভিডিও

জেলা

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৫: ৪১

ফলো করুন

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561

DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1  https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment

Recent posts

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby
Design a site like this with WordPress.com
Get started